back to top
Home অর্থনীতি ৯০০ মিলিয়ন ডলার ঋণ পেলো বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ

৯০০ মিলিয়ন ডলার ঋণ পেলো বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ

৯০০ মিলিয়ন ডলার ঋণ

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংক ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের (৯০০ মিলিয়ন ডলার ঋণ) ঋণ অনুমোদন করেছে। জলবায়ু সহিষ্ণু ও টেকসই প্রবৃদ্ধি, শহরাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং আর্থিক খাতে নীতিমালা জোরালো করতে দুই প্রকল্পে ঋণ হিসেবে এ অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক।

 

শুক্রবার বিশ্ব ব্যাংক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড গতকাল শুক্রবার এই ঋণ অনুমোদন করেছে। বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারগুলো বাংলাদেশকে প্রবৃদ্ধি ধরে রাখতে এবং জলবায়ু পরিবর্তন ও অন্যান্য সংকট মোকাবিলায় সহায়তা করবে।’

 

তিনি বলেন, ‘নতুন অর্থায়ন বাংলাদেশকে দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়তা করবে। এর মধ্যে একটি হচ্ছে- আর্থিক খাত ও নগর ব্যবস্থাপনা এবং অন্যটি উচ্চ মধ্যম-আয়ের দেশের লক্ষ্যমাত্রা অর্জন।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই কিস্তি ঋণের শেষ কিস্তি হিসেবে ৫০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের আর্থিক খাতে সংষ্কারের পাশাপাশি টেকসই উন্নয়নের গতি বাড়াবে। এ ছাড়াও জলবায়ু পরিবর্তনসহ ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবে এই (৯০০ মিলিয়ন ডলার ঋণ) ঋণ।

Related Post:
স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত